বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ’

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে টেলিভিশন অঙ্গনে। তার বিরুদ্ধে মারধর, এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

যেখানে তিনি দাবি করেছেন, শামীম তার সঙ্গে বাজে আচরণ করতেন। এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন।

অবশ্য প্রিয়াঙ্কার অভিযোগের পরই সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় উঠে আসে অভিনেত্রী অহনা রহমানের প্রসঙ্গও।

শামীমের দাবি- অভিনেত্রী অহনা ‘ডাবল টাইমিং’ করেছেন। তার কথায়, ‘অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে “প্রাক্তন একটা অমানুষ”- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও পাঠানো হচ্ছে। এটা খুবই কষ্টদায়ক আমার জন্য। ওই প্রাক্তন অমানুষটা আমি নই।’

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে এই অভিনেতা বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনি, ওটা মেহেদী হাসান হৃদয়, “বরবাদ” সিনেমার পরিচালক। তার সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল। মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আমি, তখনও তার (মেহেদী) সঙ্গে রিলেশন ছিল। এ কারণেই ওর (অহনা রহমান) সঙ্গে আমার সম্পর্ক টিকেনি।’

এদিকে শামীমের এমন মন্তব্য নজরে এসেছে অভিনেত্রী অহনার। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছেন তিনি। লিখেছেন, ‘ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে