,

তুরাগে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূ দগ্ধ

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর তুরাগে স্বামীর দেওয়া আগুনে রিজিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাতে তুরাগ থানাধীন বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই গৃহবধূর স্বামী আবু সাঈদ পালিয়ে গেছেন বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, ওই নারীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাশেদুল ইসলাম বলেন, ‘আমি যতটুকু শুনেছি, বুধবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে তুরাগ বউবাজার এলাকায় গরুর হাটের রাস্তায় তার স্বামী আবু সাঈদ তাকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে। রাতেই তাকে বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করানো হয়।’

তারা ওই এলাকারই বাসিন্দা। রিজিয়া এলাকায় ফুল বিক্রির কাজ করতেন বলে জানান রাশেদুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি তুরাগ থানায় জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট