রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন চয়নিকা চৌধুরী

news-image

আদালত প্রতিবেদক : চেক প্রতারণার একটি মামলায় দুই দিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন।আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তা মঞ্জুর করেন।

আসামি পক্ষ আইনজীবী আব্দুল কাইয়ুম খান জামিন আবেদনের শুনানি করেন।

এর আগে গত ৬ মে একই আদালত চয়নিকা চৌধুরী আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত সাক্ষ্যগ্রহণ ক্লোজ করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেন।

২০১৩ সালের ১৪ মে মামলাটি দায়ের করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চয়নিকা চৌধুরীকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন রাশেদুল ইসলাম। একইসঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা চৌধুরী বাদী রিয়াজকে ২ লাখ ৩০ হাজার টাকা চেক প্রদান করেন। তবে আসামি চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি। আসামি চয়নিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণ করতে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক দিয়ে টাকা তুলে নিতে অনুরোধ করেন। পরে একাধিকবার চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরে তিনি আদালতে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের