রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন কাশ্মীরবাসীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার অসংখ্য মানুষ নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাবর্ষণ থেকে বাঁচতে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে যে বুধবার ভোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান হামলার পর সীমান্তে গোলাবর্ষণ তীব্র আকার নিয়েছে।

সোবিয়া নামে এক স্থানীয় বলেন, ‘আমি একটি বিকট শব্দ শুনে আমার এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’

সুফরিন আখতার নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেছেন যে তাদের বাড়ির সামনে একটি গোলা আছড়ে পড়ার পর তিনি এবং তার পরিবার তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘আমরা গাড়ি পাইনি এবং (নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য) মাইলের পর মাইল হেঁটে যেতে হয়েছে। আমি সারা পথ কাঁদছিলাম, অনেক গোলাবর্ষণ হচ্ছিল। ’

সোবিয়া এবং সুফরিনসহ আরো বহু মানুষ গত ৪৮ ঘণ্টায় পুঞ্চ থেকে পালিয়ে সুরানকোটে তাদের পরিবার এবং বন্ধুদের কাছে আশ্রয় খুঁজতে এসেছেন। সুরানকোট সীমান্ত থেকে আরও দূরে অবস্থিত এবং তাই এখানে গোলাবর্ষণের ঝুঁকিতে নেই। স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন পালিয়ে গেছেন এবং আরও অনেকের আসার সম্ভাবনা রয়েছে।

সুরানকোটের বাসিন্দা মোহাম্মদ আলম মালিক বলেন, ‘আমার বাড়িতে এখন ২৫ জন লোক বাস করে। কেউ কেউ খালি পায়ে হেঁটে এখানে এসে পৌঁছেছেন। কেউ কেউ তাদের ঘর তালাও দেয়নি কারণ তাদের তাৎক্ষণিকভাবে চলে যেতে হয়েছিল।’

এই পরিবারগুলো সংকট কাটিয়ে উঠতে এখন মালিকের মতো মানুষের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের