শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ মানেই মুনাফার খেলা: নচিকেতা

news-image

ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী ও প্রতিবাদী গান গেয়ে জনপ্রিয় হয়েছেন এ কণ্ঠশিল্পী। এবার ভারত-পাকিস্তান ইস্যুতে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি শুরু হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যকার চলামান যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমকে নচিকেতা বলেন, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সবকটি যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা আমি প্রমাণ করে দেব। এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে থেকে লাভবান হচ্ছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সে সময় জার্মানি ও ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’