রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী নেতারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা। ইতিমধ্যে হামলা নিয়ে দুদেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলা ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি।’

তিনি জানিয়েছেন, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে হামলার পর থেকে, তার দল সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে স্পষ্টভাবে দাঁড়িয়েছে।

এদিকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও পাকিস্তানে ভারতের “সার্জিক্যাল স্ট্রাইক” কে স্বাগত জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের