,

কুমিল্লাকে নিয়ে গাইলেন আসিফ আকবর

news-image

বিনোদন প্রতিবেদক : গানে গানে নিজ জন্মস্থান কুমিল্লার প্রতি গভীর প্রেম, ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘বাংলাদেশের কেল্লা’ শিরোনামে গানটি লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। সুর-সংগীত করেছেন ভারতের বিজন ভট্টাচার্য্য।

গানটিতে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বিশ্বব্যাপী প্রভাব, আধুনিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ তুলে ধরার পাশাপাশি উঠে এসেছে বীরত্বগাঁথা ও সংগ্রামী অতীতও। আর গানের মূল থিম- কুমিল্লার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে এই প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া।

গানের গীতিকবি আবুল কাশেম হৃদয় বলেন, ‘কুমিল্লার ইহিাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গানটি রচনা করা হয়েছে। ইতিমধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট