,

শাপলা শহীদদের খসড়া তালিকা প্রকাশ করল হেফাজত

news-image

অনলাইন ডেস্ক : আজ ৫ মে। এই দিনে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঝাপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকার। গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহার করা হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল গোটা মতিঝিল এলাকা। সেদিন যারা হতাহত হয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।

হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই তালিকা প্রাথমিক। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে।’

এদিকে এই সংখ্যা নিয়ে মতভেদ ও বিতর্ক রয়েছে। স্বাধীনভাবে অনুসন্ধান করা মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে।

তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ে অনুসন্ধান করে জানান, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হন।

উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম-ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন।

রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহার হয়। হেফাজতের দাবি, সেদিন অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে ৯৩ জনের নাম এবার প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুবক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট