,

এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (৪ এপ্রিল) এ ঘটনার পর স্থানীয় কিছু সংবাদমাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছে।

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি মোটরসাইকেল কারখানায় আগুন লেগেছে।

মাশহাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। আপাতদৃষ্টিতে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়। এতে আহত হয় কয়েকশ’ মানুষ। এটি ছিল দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা।

তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন, এতে নাশকতার আলামত পাওয়া যায়নি। কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট