,

ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি

news-image

অনলাইন ডেস্ক : চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর চিলির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে এবং লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।সুনামির ঝুঁকির কারণে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া বিভাগ আজ শুক্রবার ম্যাগালেনাস এবং অ্যান্টার্কটিকের উপকূলীয় অঞ্চলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

সংস্থাটি জানিয়েছে, পুয়ের্তো উইলিয়ামস শহরসহ বেশ কয়েকটি সম্প্রদায় থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভূমিকম্পের প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার মধ্যে ড্রেক প্যাসেজে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, ‘আমরা ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের কর্তব্য হলো প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের কথা মেনে চলা।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট