,

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ বিভ্রাট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৮টার দিকে ৩/৪ পুরান পল্টনের সাব্বির টাওয়ার এর টপ ফ্লোরে আগুন লাগে। পরে ওই টাওয়ারের লোকজন নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে টাওয়ারের লোকজনও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোনো হতাহত হয়নি। আগুন লাগার সঙ্গে-সঙ্গে ওই ভবনের লোকজন নিচে নেমে আসেন। আগুনের ক্ষয়ক্ষতি ও প্রকৃত কারণ পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট