,

দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়ে যা বললেন বাংলাদেশি ওপেনার

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দাপুটে পারফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুবা টাইগাররা আজও জয় তুলে নিয়েছে। এদিন চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে বাংলাদেশ দল। বড় রানের চাপেই যেন শেষ হয়ে গেছে লঙ্কানরা! ১৪৬ রানের বড় জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। মূলত টাইগার ওপেনার জাওয়াদ আবরারের তোপে দিশেহারা লঙ্কানরা।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন জাওয়াদ আবরার। ৮ ম্যাচ খেলে যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর চেয়ে কম ম্যাচ খেলে আর কোনো ব্যাটার ২ সেঞ্চুরি করতে পারেননি।

১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলে এক ভিডিও বার্তায় আবরার বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচে দুইটা। আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে আমার একটা অবদান ছিল সেটার জন্য আমি খুশি।’

তরুণ এই ওপেনার আরো বলেন, ‘পরবর্তী লক্ষ্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ আছে সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দল হিসেবে ব্যালেন্সড অনেক। আশাবাদী ভালো কিছু করবো আমরা ইনশাআল্লাহ। দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবো। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু অর্জন করবো বিশ্বকাপে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট