,

ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ায় একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন ভক্ত।

আজ শনিবার ভোরে শ্রীগাওয়ের লায়রাই মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় এ ঘটনা ঘটে।

আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। আহত ভক্তদের উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহত ভক্তদের সঙ্গে দেখা করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

গোয়ার শ্রীগাও গ্রামের লায়রাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য দূরদূরান্ত বহু মানুষ শ্রীগাওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট