,

দিল্লিতে জনপ্রিয় মার্কেটে আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি জনপ্রিয় বাজারে আগুন লেগেছে।গতকাল বুধবার রাতে এই আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

এর আগে মঙ্গলবার রাতে কলকাতার ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ১৪ জন নিহত হয়। বড়বাজারের মেছুয়া বাজার এলাকার ফলপট্টির ওই হেটেলের অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় দমকলের ১১টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর গভীর রাত পর্যন্ত চলে তৎপরতা। অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভেতরে ধোঁয়া ছড়াতে থাকে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে কাঁচ ভেঙে উদ্ধার অভিযান শুরু করেন।মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট