,

রাজধানীতে অটোরিকশার ধাক্কার পর বাসের চাপা, বাইকের ২ আরোহী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই নিহত হন। আর মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট