,

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে সিদ্দিকুরকে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা সিদ্দিকুরকে মারপিট করে তার পরনে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে ভিডিওটিতে দেখা যায়। সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।

জানা গেছে, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট