,

কুমিল্লায় বজ্রপাতে ৪ জন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দুটি উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার জেলার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরুড়া উপজেলার কর্মকর্তা ডা. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন মুরাদনগরের পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার নিখিল দেবনাথ (৫৫) ও উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জুয়েল ভূঁইয়া (৩২)। কৃষি জমি থেকে পাকা ধান কাটতে গিয়ে বজ্রপাতে তারা প্রাণ হারান। আজ দুপুরে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, ‘কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আচমকা বজ্রপাতে আমাদের গ্রামের নিখিল ও দেওড়া গ্রামের জুয়েল মারা যায়।’

এ ছাড়া বরুড়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ (১৪) ও ফাহাদ (১৩) মারা যায়। একই ঘটনায় গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আবু সুফিয়ান (৭) নামের এক শিশু। আজ বেলা সাড়ে ১১টার দিকের বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরুড়া উপজেলার কর্মকর্তা ডা. সাজেদুর রহমান বলেন, আজ দুপুর ১২টার দিকে দুই কিশোর ও এক শিশুকে হাসপাতালে নিয়ে এলে জিহাদ ও ফাহাদকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। আহত সুফিয়ানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট