,

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪ মাস পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ২ ম্যাচের সিরিজের আগে দলকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ ফিল সিমন্স। তবে প্রথম টেস্টে হেরে তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছে ক্রিকেট দল। সাফল্যে ফেরার জন্য এবার সময় চাইলেন সিমন্স।

আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ বলেন, ‘ ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু ঠেকিয়ে ঠেকিয়ে ২০০ রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন, পরিবর্তনের কথা। আমরা যেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই।’

সিলেটে প্রথম টেস্টে বোলিংয়ে ভালো করলেও চরম বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। এলোমেলো শট খেলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে মাহমুদুল হাসান জয়-মুশফিকুর রহিমদের। সিমন্স স্বীকার করে নিয়েছেন সেই কথাও, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক–দুই–তিন টেস্ট ম্যাচে এটা হবে না।’

গত এক দশকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় সব ম্যাচেই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে হঠাৎ করে এমন বিবর্ণ হার মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটভক্তরা। আপাতত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ধৈর্য ধরতে বলেছেন সিমন্স।

বাংলাদেশ কোচ বলেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, ধৈর্য ধরুন। আমি জানি, এখানে খেলাটার প্রতি এবং বাংলাদেশের ভালো করার ব্যাপারে আবেগটা কেমন। তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করব। কারণ, আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি, যাতে ভালো খেলতে পারি, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট