,

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

news-image

আদালত প্রতিবেদক : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তার আরেক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আজ বৃহস্পতিবার একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মাহাথির হাসান দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন। বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তথ্য দেন।

আগের দিন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার এ মামলার তিন নম্বর আসামি মাহাথির স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আজ মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. আল কামাল শেখ বুধবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। রিমান্ড চলাকালে জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে হাজির করা হয়েছিল। চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার সকালে মাহাথির হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলাটিতে ছজয়ন গ্রেপ্তার হলেন।

এর আগে বুধবার গাইবান্ধা থেকে মামলার এক নম্বর আসামি মেহরাজকে ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে কুমিল্লার তিতাস এলাকায় মামার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মামলা পাঁচ নম্বর আসামি হৃদয় মিয়াজী। এর আগের দিন রবিবার মধ্যরাতে বনানী থানা পুলিশ মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তবে তারা কেউ ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নন, মামলার এজাহারেও তাদের নাম নেই।

ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শনিবার টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ ছুরিকাঘাতে খুন হন। পরদিন সকালে তার চাচাত ভাই হুমায়ুন কবীর আটজনকে আসামি করে বনানী থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, মেহরাজ ও তার সঙ্গীরা লাঠিসোঁটা, ছুরি-চাকু ও চাপাতি হাতে পারভেজের ওপর হামলা চালায়। গ্রেপ্তারদের মধ্যে আলভী হোসান জুনায়েদ, আল আমিন সানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী রিমান্ডে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট