,

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির এ পদক্ষেপকে ‘যুদ্ধের শামিল’ বলে উল্লেখ করেছে পাকিস্তান। এছাড়া তারা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের আইনি অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধ বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার যেকোনো পদক্ষেপ সরাসরি ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচিত হবে। এজন্য জাতির শক্তির ব্যবহার করে তার জবাব দেওয়া হবে।

ভারত সরকার এই পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে আরও নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে ভিসা বাতিল, ভিসা সেবা স্থগিত এবং পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষেধ। ভারতের দাবি, জম্মু-কাশ্মীরের (ভারত অধিকৃত) পাহেলগামে মঙ্গলবারের পর্যটক হামলার পিছনে পাকিস্তান-প্রশিক্ষিত সন্ত্রাসীরা রয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে উল্লেখ করে দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের
ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?
এনএসসি বৈঠকে আরও বলা হয়, সিন্ধু পানিচুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে এবং তাতে একতরফাভাবে চুক্তি স্থগিত করার কোনো বিধান নেই। ভারতের এই আচরণ আন্তর্জাতিক নীতিমালাকে উপেক্ষা করে এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।

বিবৃতিতে পাকিস্তান বলেছে, পানি এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয় এবং ২৪ কোটি মানুষের জীবনজীবিকার জন্য অপরিহার্য। এই পানি প্রাপ্তি রক্ষা করতে দেশ সব ধরনের ব্যবস্থা নেবে।

এনএসসিএর মতে, ভারতের এই একতরফা ও আগ্রাসী পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যকার উত্তেজনাই বাড়াবে না, বরং এটি দক্ষিণ এশিয়ায় একটি ভয়ঙ্কর জিওপলিটিক্যাল সংকট তৈরি করতে পারে।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) পাকিস্তানের বিরুদ্ধে ৫ টি সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। সিদ্ধান্তগুলো হলো সিন্ধু পানিচুক্তি বাতিল, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ।

এরপর বৃহষ্পতিবার একধাপ এগিয়ে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাকিস্তান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট