বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে গেল সামিরা খান মাহির সম্পর্ক

news-image

বিনোদন প্রতিবেদক : গত ৪ বছর ধরে সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান। অবশেষে মাহির সেই সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন।

এর আগে, বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের বিষয়টি। এবার দুজনের সম্পর্ক যে তিক্ততায় গড়িয়েছে, সেটিও সামনে আনলেন এই অভিনেত্রী। গতকাল বুধবার দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন মাহি। সেখানেই তিনি এ বিষয়ে কথা বলেন।

অভিনেত্রীর কথায়, ‘গত কয়েকটা দিন খুব কষ্টের কেটেছে… ট্রোল্ড হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। অনেক কিছু হয়েছে।’

ব্যক্তিজীবনে যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতিও দুঃখপ্রকাশ করে মাহি বলেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। এবং আমি বলতে ভয় পাই না যে আমি ভেঙে পড়েছি।’

ইনস্টাগ্রাম পোস্টে চোখের জলের ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়। জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটাই সত্য।’

বলা দরকার, বছরখানেকের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালোলাগা শুরু। এরপর প্রেম। এবার চার বছরের সম্পর্কে বেজে উঠল ভাঙনের সুর।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা