,

‘কমিশনের লক্ষ্য হলো জাতীয় সনদ তৈরি করা’

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা। যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ করা হবে।’

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘সবার আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যা প্রতিষ্ঠিত হলে আগামীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না এবং গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না।’

গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানে ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষসহ গণতন্ত্রকামী সবাই একসঙ্গে সংগ্রাম করেছে বলেও উল্লেখ করেন ড. আলী রীয়াজ।

এর আগে ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

আত্মপ্রকাশকালে দলের ঘোষণাপত্র পাঠ করেন নতুন এ দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। এ সময় তিনি দলটির পক্ষ থেকে ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে নতুন এ দলের সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনীম।

উল্লেখ্য, ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট