,

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। নৌকার জায়গায় পরিবর্তন করে শাপলা আনা হয়েছে। তা ছাড়া নতুন লোগোতে রয়েছে দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নীচে বাংলায় ‘পুলিশ’ লেখা।

গতকাল মঙ্গলবার রাতে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুলিশের পোশাকবিধিমালা সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।রাতে প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ হওয়ার পর বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন লোগো ও মনোগ্রাম সংযুক্ত করা হয়।

এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। এই লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি আছে। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।

এর আগে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে। ১১ আগস্ট তৎকালীন স্ববরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট