মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে: তারেক রহমান

news-image

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে যে কোনো মূল্যে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের ভয়াবহতা ও উপকারিতা জড়িয়ে রয়েছে। তিস্তা নিয়ে বিএনপির রাজনীতি হলো, যেটি করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে, এই অঞ্চলের মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের অডিটরিয়ামে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা শেষে আজ (মঙ্গলবার) বিকালে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টি-কালচার বা সংস্কৃতি আছে। সেরকম আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্যও আছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের ঐতিহ্য।’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ যদিও ল্যান্ড ওয়াইজ (আয়তনের দিক থেকে) বড় দেশ নয়, তবুও জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রামের আছে, চট্টগ্রামের আছে, কুষ্টিয়ার ওইদিকেও আছে।’

তিনি বলেন, সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এর ফলে শিশুদের যেমন মানসিক বিকাশ ঘটবে, তেমনই তাদের শারীরিক বিকাশও ঘটবে।’

তিনি বলেন, ‘বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, দেশীয় কৃষ্টি-কালচারকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা জানি গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে জীবনযাপন করেছেন, চিকিৎসার অভাবে কষ্টে দিন কেটেছে তাদের। যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে সুযোগ ছিল, এমন অনেক সংস্কৃতিকর্মীকে সহযোগিতা করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে, আমরা এই কালচার (সংস্কৃতি) এগিয়ে নিয়ে যাব।’

এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলনেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতা অংশ নেন।

কর্মশালায় অংশ নেওয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়েই বাংলাদেশে শান্তি ফিরে আসবে, সব সেক্টর দুর্নীতিমুক্ত হবে, দেশে থাকবে না একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা।

এর আগে কর্মশালার প্রথম অধিবেশনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে দিয়েই বাংলাদেশে ফ্যাসিবাদের মুলৎপাটন হবে। একদলীয় শাসনের মাধ্যমে দেশের মানুষ আর জিম্মি থাকবে না। ৩১ দফার মাধ্যমেই দেশে শান্তি ফিরে আসবে।

তিনি আরও বলেন, পাশ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেনি, তারা তাদের মনপুত একটি দলকে তারা প্রাধান্য দিয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুথ্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগন দেশটিকে দেখিয়ে দিয়েছে তারা বাইরের প্রভুত্ব মানে না।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

সরকার গত দুই মাসে ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে : অর্থমন্ত্রী

চিফ হুইপকে নিয়ে পোস্ট দেওয়া হাসান নাসিমের জামিন

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জাবিসহ সাভার-আশুলিয়াতে

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

কী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে?

ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন: সিটি কলেজে হামলা ও সন্ত্রাসের অভিযোগ

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করলেন