,

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন ও দাবি পূরণে আশ্বাসের পর এই সিদ্ধান্তের কথা জানান প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার পর সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

মাশফিক ইসলাম বলেন, যেহেতু সচিবালয় কর্তৃক বৈঠকের মাধ্যমে এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেছে তার পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন সাময়িক সময়ের জন্য বর্তমান আন্দোলন স্থগিত ঘোষণা করছে। পরবর্তী নির্দেশনা আমরা পর্যায়ক্রমে দিতে থাকব। আমি সব পলিটেকনিকের ভাইদের অনুরোধ করছি, যেসব পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছেন তারা তালা উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক কার্যক্রম চালানোর সুযোগ করে দেন। ক্লাস-পরীক্ষা, ফরম ফিলআপ এসব বিষয়ে এই কমিটি কীভাবে কার্যক্রম করতেছে, পদক্ষেপ নিচ্ছে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা পর্যায়ক্রমে সব নির্দেশনা প্রদান করব। আমরা আমাদের বিপ্লবী সরকারকে অবশ্যই যৌক্তিক সময় দেব।

প্রসঙ্গত, ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক রেলপথ অবরোধ করে। আল্টিমেটাম দিয়ে লংমার্চের কর্মসূচিও ঘোষণা করেছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট