,

নাহিদের তোপে ম্যাচে ফিরল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করে রোডেশিয়ানরা। বাজে একটি দিন কাটানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে পেসার নাহিদ রানার তোপে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার ৫ বল। যেখানে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে জিম্বাবুয়ে। এর মধ্যে তিনটি উইকেট নিয়েছেন নাহিদ, বাকি উইকেটটি হাসান মাহমুদের। সবমিলিয়ে প্রথম ইনিংসে এখনো পর্যন্ত জিম্বাবুয়ের রান ৪ উইকেট হারিয়ে ১৩৩। প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে এখনো ৫৮ রান পিছিয়ে সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। আগের দিনের সঙ্গে ২ রান যোগ হতেই বেন কারেনকে মুমিনুল হকের ক্যাচ বানান নাহিদ। বেশিক্ষণ টিকতে পারেননি ইনিংসের শুরু থেকেই মারকুটে সব শট খেলা ব্রায়ান বেনেট, শিকারী ওই নাহিদই। দুর্দান্ত এক বাউন্সারে উইকেটের পেছনে জাকের আলির হাতে ক্যাচ দিতে বাধ্য হন তিনি। ফেরার আগে ৬৪ বলে ১০টি চারে ৫৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

৮৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বেনেট ফেরার পর একই রানে পরের ওভারে নিক ওয়েলচকে ফেরান হাসান মাহমুদ। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন তিন নম্বরে নামা এই ব্যাটার। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে মধ্যাহ্ন বিরতির একটু আগে ভাঙে এই জুটি। দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন আরভিন (৩৯ বলে ৮)। নাহিদের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। উইকেটে উইলিয়ামসের (৩৩) সঙ্গে আছেন ওয়েসলি মাধেভেরে (৪)।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট