বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘির নায়ক এবার ইমন

news-image

বিনোদন প্রতিবেদক : সরকারি অনুদানে নির্মিত ‘দেনাপাওনা’ সিনেমায় নিরুপমা চরিত্রে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি, এমনটা আগেই জানা গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

এবার জানা গেল, সিনেমাটিতে দীঘির নায়ক হচ্ছেন ইমন। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি হচ্ছেন তারা। এমনটা নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

ইমন বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহু পঠিত, তাই চ্যালেঞ্জটা বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন, সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করব পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’

ছবিতে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান। আর দীঘি অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার গল্প।

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং।

‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। এতে আরো অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা