বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপা চলেন প্রেম করি’, এভাবেই প্রপোজ করেন জামিল : মুন

news-image

বিনোদন ডেস্ক : সদ্যই বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। চলতি মাসের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়।

মুনকে প্রেমের প্রস্তাবটা অবশ্য জামিলই দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন সেই গল্প।

অভিনেত্রী বলেন, ‘আমরা একে অন্যেকে আপনি করে বলতাম। একদিন জামিল এসে বললো, আপা চলেন প্রেম করি। প্রথমে মনে হয়েছিল, না কেনো! পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি।’

জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন, ‘মীরাক্কেলে জামিলের অভিনয় দেখতাম। তখন থেকেই ভালো লাগা ছিল। এরপর একজসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে, মানুষটা ভীষণ জেন্টেলম্যান….।’

জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।

অন্যদিকে, মীরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা