সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে লাখ টাকার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কালঘড়া এলাকায় অনুষ্ঠিত হলো ‘টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর জমজমাট ফাইনাল ম্যাচ। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই আয়োজন। গত কয়েক দিন ধরে চলা টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দর্শকরা উপভোগ করেছেন একের পর এক দারুণ ম্যাচ।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ইব্রাহিমপুর ক্রিকেট একাডেমি এবং ভোলাচং ক্রিকেট একাডেমি মুখোমুখি হয় চূড়ান্ত লড়াইয়ে। উভয় দলই তাদের অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মাঝে রোমাঞ্চ সৃষ্টি করে। ফাইনালকে ঘিরে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন   কেন্দ্রীয় বিএনপি মহিলা দলের সদস্য ও নবীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক নায়লা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোসলেম উদ্দিন, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিএনপি নেতা খন্দকার শাহীন, শিপন খান মেম্বার, সাফিউল আলম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম।”
এ আয়োজনের মাধ্যমে নবীনগরের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ