,

সালাহর পথে হাঁটলেন ফন ডাইক

news-image

স্পোর্টস ডেস্ক : জল্পনা কাটিয়ে গত সপ্তাহেই লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত থাকার চুক্তি করেছেন ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এবার একই পথে হাঁটলেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকও। ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে থাকার চুক্তি করলেন তিনি।

নতুন চুক্তির পর লিভারপুলের ওয়েবসাইটে ফন ডাইক বলেন, ‘আমি খুব খুশি, খুব গর্বিত। এখন এই বিষয়ে কথা বলতে বলতে আমার মাথায় অনেক আবেগ ঘুরপাক খাচ্ছে। এটা একটা গর্বের অনুভূতি, এটা আনন্দের অনুভূতি। এটা অবিশ্বাস্য। আমার ক্যারিয়ারে এতদূর আসতে পেরেছি, এই ক্লাবে আরও দুই বছর থাকতে পারব; ব্যাপারটি আশ্চর্যজনক এবং আমি খুব খুশি।’

লিভারপুলের বাইরে অন্য ক্লাবের কথা চিন্তাই করতে পারেন না ফন ডাইক। নিজের এবং পরিবারের জন্য এই ক্লাবকেই সবচেয়ে সেরা জায়গা মনে করেন তিনি, ‘আমার মনে কোনো সন্দেহ ছিল না যে এটি আমার এবং আমার পরিবারের জন্য উপযুক্ত জায়গা। আমি লিভারপুলের একজন। একদিন কেউ একজন আমাকে স্কাউজার (লিভারপুলের সন্তান) বলে সম্বোধন করেছিল- সেটি শুনে আমি সত্যিই গর্বিত হয়েছি। এটি আমাকে দারুণ অনুভূতি দেয়।’

ফন ডাইক ২০১৮ সালের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে আসেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজনে পরিণত করেন। এখনো পর্যন্ত ৩১৪টি ম্যাচ খেলে ২৭ গোল করেছেন ফন ডাইক।

লিভারপুলে যোগ দিয়ে সাতটি বড় ট্রফি জেতেন ফন ডাইক। এর মধ্যে আছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং দুটি লিগ কাপ।

ব্যক্তিগতভাবে ২০১৯ সালে পিএফএ ‘প্লেয়ার্স প্লেয়ার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া চার মৌসুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলে সুযোগ পান তিনি। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০১৯ সালের ব্যালন ডি’অর ভোটেও দ্বিতীয় স্থান অধিকার করেন। ফন ডাইক ২০২৩ সালের গ্রীষ্মে স্থায়ীভাবে লিভারপুলের অধিনায়ক হন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট