,

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর শহরের বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর সচেতন মহলে সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ছাপা নিউজের কাটিংয়ের সাথে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির তার নিজের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এখন তার আপত্তিকর ভিডিও ভাইরাল হলে অনেকে ব্যঙ্গ করে দুটি ছবি শেয়ার করে বলছেন এই হলো বাসন থানা বিএনপি নেতার ক্লিন ইমেজের নমুনা।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাকে বস্ত্রহীন এবং আপত্তিকর অবস্থায় দেখা গেছে। তবে ভিডিওগুলো সুপার এডিট করা বলে দাবি করেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

তিনি জানান, ভিডিওগুলো তিনি দেখেছেন। কিন্তু এগুলো কিভাবে তার হতে পারে, তা তিনি বুঝতে পারছেন না। এমন ভিডিও তার বলেও মনে পড়ে না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, উল্লেখিত ভিডিওটি আমি দেখেছি। থানা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কাজে জড়িত হতে পারে বিষয়টি আমার বিশ্বাস হচ্ছে না। কি বলবো আমি খুবই লজ্জিত। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি দেখবেন। দলের হাইকমান্ড সংশ্লিষ্ট বিষয়ে যে নির্দেশনা দিবে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নিবো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট