বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন উর্বশী

news-image

অনলাইন ডেস্ক :বলিউডের অন্যতম আলোচিত নাম উর্বশী রাউতেলা। বি-টাউনের গ্ল্যামারের বাইরে তাকে নিয়ে যেন বিতর্ক লেগেই আছে। যা কিছুতেই তার পিছু ছাড়ছে না। কোনো কিছু নিয়ে মন্তব্য করলেই শিকার হচ্ছেন কটাক্ষের। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে আবারও তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়া ভারতীয় এক সাংবাদিক উর্বশীর সৌন্দর্যের রহস্য নিয়ে তার কাছে জানতে চাচ্ছে। এরপর তার উত্তরে তিনি বলেন, ‘আমি ভারতের উত্তরাখণ্ডের মেয়ে। যেখানকার নারীরা অনেক সুন্দর হয়। আমার দাদির বয়স এখন নব্বই এখনো তার মুখের ত্বক তরুণীদের মতো। আসলে মানুষের জিনের উপরে অনেক কিছু নির্ভর করে। তেমনই আমার এই সৌন্দর্য ন্যাচারাল। এর মধ্যে কৃত্রিম কিছু নেই।’

তার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই তাকে নিয়ে শুরু হয় কটাক্ষ। ভিডিও নিচে একজনকে লিখতে দেখা যায়, ‘আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কী ভাবে!’, আর একজন লিখেন ‘আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।’

এর আগে উর্বশী দক্ষিণের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গে নেচে সমালোচনার শিকার হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা