,

সমালোচনার জবাব দিলেন সামিরা খান মাহি

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির অনুষ্ঠানে খোলামেলা পোশাকে নাচের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। আর অভিনেত্রীর নাচের বেশ কিছু ভিডিও ক্লিপ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন সামিরা মাহি। তিনি দায় চাপিয়েছেন- যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার ওপর। মাহি মনে করেন, তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সামিরা খান মাহির ভাষ্য, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।’

অভিনেত্রী আরও বলেন, ‘অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

সবশেষে আক্ষেপ নিয়ে মাহি বলেন, ‘আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে। যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট