,

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে আজহারীর একগুচ্ছ নির্দেশনা

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হবে। তবে কর্মসূচিতে উপস্থিত থাকতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ।

এই পরিস্থিতিতে কর্মসূচি শৃঙ্খল রাখতে অংশগ্রহণকারীদের বেশকিছু নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আজহারী লিখেছেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গা#জায় আগতদের দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

মার্চ-এর পথ নির্দেশনা:

১/ বাংলামোটর থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট (শাহবাগ হয়ে)

২/ কাকরাইল মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)

৩/ জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে)

৪/ বখশীবাজার মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (শহীদ মিনার হয়ে)

৫/ নীলক্ষেত মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিক নির্দেশনা:

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন- পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোনো ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাসমূহ:

১. টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইল।

সবশেষে মানবতার পক্ষে, মজলুমের পাশে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ‘পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট