সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বাড়ির আঙ্গিনা থেকে বস্তাবন্দী ২ নারী ও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হযেছৈ।আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আক্তার হোসনের ভাড়াবাড়ির পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন স্বপ্না (৩৫), লামিয়া (২০) এবং তার ছেলে আব্দুল্লাহ লাবীব (৪)। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে (৪০) আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকালে আক্তার হোসনের বাড়ির পাশে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বড়বাড়ির পাশের একটি আঙ্গিনায় ইটের শুরকির নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে। এ সময় একটি বস্তায় স্বপ্না ও লামিয়ার মাথা এবং পা বিচ্ছন্ন ও আরেকটি বস্তায় শিশু লাবিবের মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা আরও জানায়, আজ সকাল থেকেই নিহত লামিয়ার স্বামি ইয়াসিনকে ঘটনাস্থলের আশেপাশে ঘুরতে দেখা যায়। মরদেহ উদ্ধারের সময়ও তিনি ঘটনাস্থলে ছিলেন। পরে নিহতের বোন মুনমুন মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন। তখন এলাকাবাসী সন্দেহজনকভাবে ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুজন নারী ও একজন শিশুর মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে ২ নারীর দেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। তবে শিশুটি অখণ্ডিত ছিল। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিহতদের বোন মুনমুন জানান, লামিয়ার স্বামী ইয়াসিন ঈদের তিনদিন আগে জেলখানা থেকে ছাড়া পায়। ইয়াসিন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার দুই বোন এবং ভাগিনাকে ইয়াসিনই হত্যা করেছে।

স্থানীয়রাও ইয়াসিনের কঠিন শাস্তি দাবী করেন। একাধিক এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা যায় ইয়াসিন পেশায় অটোচালক হলেও পাশাপাশি তিনি মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো।

নিহত লামিয়া একজন পোশাক শ্রমিক ছিলেন বলে জানান তার বোন মুনমুন। নিহত আরেক বোন স্বপ্না মানসিক প্রতিবন্ধি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি