সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলায় বোরো ধান কর্তন শুরু

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলায় বোরো ধান কর্তন শুরু হয়েছে। চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এরমধ্যে হাওর এবং বিলে আবাদ হয়েছে  ৮৫৫০ হেক্টর। সাধারণত কৃষক হাওরে আগাম ধান আবাদ করে থাকে। আগাম ধান হিসেবে এই অঞ্চলে জনপ্রিয় জাত গুলো হচ্ছে জিরাশাইল, ব্রিধান ২৮, ব্রিধান ৮৮ এবং ব্রিধান ৯৬। বিগত কয়েক বছরে রোগ বালাই আক্রমণ বেশি হওয়াতে ব্রিধান ২৮ কৃষি বিভাগ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। ব্রিধান ৮৮ এবং ব্রিধান ৯৬ তুলনামূলক রোগবালাই সহনশীল এবং উৎপাদন ও বেশ ভালো।

সাধারণত এপ্রিলের মাসের মাঝামাঝি হাওরের ধান কর্তন শুরু হয়। আবহাওয়ার তারতম্য থাকলে সময় কিছুটা পরিবর্তন হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাওর, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে বোরো ধান কর্তন শুরু হয়েছে। কুড়িঘর হাওরে এক মাঠেই ধান কর্তন করা হচ্ছে ১৫ টি কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে। একটি কম্বাইন হারভেষ্টার দিনে ২৫ বিঘা জমিতে ধান কর্তন ঝাড়াই মাড়াই করতে সক্ষম যা ১৫০ জন শ্রমিকের প্রয়োজন। সরকারের ভর্তুকি মূল্যের এই প্রযুক্তির কল্যাণে একদিকে শ্রমিক সংকট লাঘব হচ্ছে অন্যদিকে অর্থ সাশ্রয় হচ্ছে। হাওরের ধান সঠিক সময়ে কর্তন করা সহজ হচ্ছে।

কুড়িঘর গ্রামের কৃষক ছানু মিয়া জানান, এই মাঠে গত ৩-৪ বছর ধরেই আমরা মেশিন দিয়ে আগাম ধান কাটি। আমি এই বছর চার বিঘা ধান করেছি, আগে এই ধান কর্তন, ঝাড়াই মাড়াই করতে আমার শ্রমিক লাগতো ৩০ জন,  সময় লাগতো প্রায় ৪ দিন। এখন একদিনেই সব কাজ শেষ হচ্ছে।

জাফরপুর বিলের কৃষক কাউছার জানান, ধান কর্তন সঠিক সময়ে করা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই। যন্ত্র নিয়ে ধান কেটে, নছিমন দিয়ে বাড়ি আনা যাচ্ছে সহজেই। এতে সময়, অর্থ দুটিই লাগব হচ্ছে। এই মৌসুমে ব্রিধান ৯৬ এবং ব্রিধান ১০৭ আবাদ করেছি। ফলন ভালো হয়েছে, রোগ বালাই প্রকোপ একবারে নাই।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৫০০ মে.টন ধান। আবহাওয়া অনূকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। নিয়মিত শ্রমিকের পাশাপাশি শতাধিক কম্বাইন হারভেষ্টার দিয়ে ধান কর্তন শুরু হয়েছে। কৃষি বিভাগ ধান কর্তন সঠিক সময়ে করতে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ