,

আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : গত আইপিএল মৌসুমেই রুতুরাজ গাইকোয়াড়কে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি মৌসুমেও যথারীতি চেন্নাইয়ের অধিনায়কত্ব শুরু করেন গাইকোয়াড়। তবে চেন্নাই অধিনায়ক ইনজুরিতে পড়লে আবারও ডাক পড়ে ধোনির। চেন্নাইয়ের বাকি ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দেবেন ৫ বার দলটিকে চ্যাম্পিয়ন বানানো এই উইকেটকিপার ব্যাটার।

চেন্নাইয়ের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং ধোনির অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে ফ্লেমিং বলেন, ‘কনুইয়ের ইনজুরিতে (জোফরা আর্চারের বলে) রুতুরাজ গাইকোয়াড়ের আইপিএল শেষ হয়ে গেছে । এমএস ধোনি অধিনায়কের দায়িত্ব নেবে।’

আগামীকাল শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়কত্ব শুরু করবেন ধোনি। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিও। তারা লিখেছে, ‘কনুইয়ের ইনজুরির জন্য রুতুরাজ গাইকোয়াড় পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। অধিনায়কত্ব করবেন ধোনি।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চেন্নাইয়ের অধিনায়ক হন ধোনি। মাঝে ২০২২ আসরে আট ম্যাচ বাদে ২০২৩ সাল পর্যন্ত ১৬ আসরের পুরোটা সময় অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। চেন্নাই নিষিদ্ধ থাকা অবস্থায় মাঝে দুই মৌসুম তিনি ছিলেন সানরাইজার্স পুনের দায়িত্বে। ধোনির নেতৃত্বে চেন্নাই ২১২ ম্যাচ খেলে ১২৮টিতে জিতেছে। এ সময়ে দলটি জিতেছে পাঁচটি ট্রফি, যা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট