,

মায়ের ভূমিকায় দীপিকা

news-image

অনলাইন ডেস্ক : আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’-এর ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একদিকে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক—এ খবরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড দীপিকা পাড়ুকোন।

আসন্ন এ সিনেমায় দীপিকা থাকছেন এক বিশেষ চরিত্রে। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে এই সুন্দরীকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে, তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট!

দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে।

এদিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং।

শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট