,

আমি ঋণী হয়ে রইলাম : ইধিকা পাল

news-image

অনলাইন ডেস্ক : প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের। হিমেল আশরাফ পরিচালিত ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেন তরুণ এই অভিনেত্রী। ২০২৩ সালের ২৯ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পরে কবে শাকিবের নায়িকা হিসেবে ফের ইধিকাকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। প্রিয়তমায় ইধিকার চঞ্চল মেয়ের চরিত্র দর্শকের মনে দাগ কেটে যায়।

এবার ঈদুল ফিতরে যৌথ প্রযোজনার ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছেন ইধিকা। পর্দায় শাকিব খানের পাশাপাশি ইধিকার উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। দুজনের প্রিয়তমার রসায়ন দেখেই বরবাদে কাস্ট করেছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। ইধিকা পরিচালকের সেই আস্থার প্রতিদান দিয়েছেন। ছবির নিঃশ্বাস, চাঁদ মামা, দ্বিধা গানও বেশ প্রশংসিত হচ্ছে।

‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এ দর্শক সাড়ায় ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমায় কাজের অভিজ্ঞতাটা একদম আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এ ভাবনাটা মাথায় ছিল যে, আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, যাতে করে আগের পারফরম্যান্স থেকে যেন একধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি—এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি, এই জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন বরবাদে যেন সেই ভালোবাসা আরও বেড়ে যায়—এমনটাও ভাবনায় ছিল আমার। সবমিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি, আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে। আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট