,

লিটনদের কোচ হিসেবে যোগ দিচ্ছেন শন টেইট

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে বিগত কদিন ধরেই আলোচনায় আছে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের নাম। কদিন আগেই বিপিএলে কাজ করার সুবাদে বাংলাদেশের পেসারদের বেশ ভালোই চেনেন সাবেক এই গতিতারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরেও তাই ভালোভাবেই রাখা হচ্ছে টেইটকে।

তবে জাতীয় দলে যুক্ত হচ্ছেন কি না টেইট, তা জানার আগেই বাংলাদেশের আরও এক ক্রিকেটার গুরু হিসেবে পাচ্ছেন টেইটকে। বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ টেইটকে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে করাচি কিংস। যে দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশি তারকার সঙ্গে শন টেইটের দেখা হচ্ছে সেখানেই।

ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে দেওয়া এক বার্তায় শন টেইটকে কোচিং প্যানেলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস।

শন টেইট অবশ্য করাচি কিংসে কাজ করবেন রবি বোপারার ডেপুটি হিসেবে। সঙ্গে সামাল দেবেন পেস বোলিং বিভাগ। স্বাভাবিকভাবেই লিটনের সঙ্গে টেইটের বোঝাপড়ার জায়গা কিছুটা কমই থাকছে। অবশ্য নেট সেশনগুলোতে টেইট কীভাবে শিষ্যদের শেখাচ্ছেন, সেটা উপলব্ধির জায়গা থাকছে লিটন দাসের জন্য।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শন টেইট। ব্রেট লি’র ইনজুরির কারণে বিশ্বকাপ না খেলার সময়ে দলে বিকল্প হিসেবে বেশ কার্যকরী ছিলেন টেইট। ন্যাথান ব্র্যাকেন এবং গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ছিলেন পেস বোলিংয়ের মূল ভরসার জায়গা। যদিও ইনজুরির সঙ্গে সখ্যতার কারণে ক্যারিয়ার খুব বেশি লম্বা করা হয়নি তার।

২০২১ সাল থেকে পুরোদমে কোচিং পেশায় চলে আসেন টেইট। এর আগে ইতোমধ্যে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন শন টেইট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট