,

মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। রোববার মরক্কোর রাজধানী রাবাতসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা বিগত কয়েক মাসের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় গণআন্দোলনের রূপ নেয়। খবর আলজাজিরার।

বিক্ষোভকারীরা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাবাতের রাস্তায় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন, হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত পোস্টার প্রদর্শন করেন।

গত মাসে ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে নতুন করে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ ঘরছাড়া হয়েছেন। এই আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছেন মরক্কোর নাগরিকরা।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত ১ লাখ ১৫ হাজার আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশেও একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো ছাড়াও ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠনের পরিকল্পনার’, বিরোধিতাও করেন। এই প্রস্তাবকে আরব দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো ‘জাতিগত নির্মূল’ হিসেবে অভিহিত করেছে।

এছাড়া বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর প্রশাসনের দমন-পীড়নেরও নিন্দা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট