,

মার্কিন যুদ্ধজাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি।আজ রবিবার তারা এই ঘোষণা দেয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। বিমানবাহী ওই জাহাজের নাম হ্যারি এস ট্রুম্যান।

এই হামলায় কয়েক ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছেন ইয়াহিয়া। তিনি দাবি করেন, ইয়েমেনের যুক্তরাষ্ট্রের আগ্রাসন চালানো থেকে তারা বিরত রাখতে সক্ষম হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু করলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সংহতি জানিয়ে হামলা শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠীও। লোহিত সাগর দখলে রাখে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।

তবে সম্প্রতি ইয়েমেন লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামাস-হিজবুল্লাহ-হুতি, ইরান সমর্থিত তিনটি গোষ্ঠীই পশ্চিমা আগ্রাসনের কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট