,

চীনের কাছে বাংলাদেশের চাওয়া কী, জানালেন প্রধান উপদেষ্টা

news-image

অনলাই প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে।

গত মার্চে চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। গতকাল শনিবার (৫ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। নিজ দেশের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তা ছাড়া স্বাস্থ্য খাতে চায়নিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে।

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও শিল্প-কারখানা স্থানান্তরে আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করলে দুপক্ষই লাভবান হবে। বাংলাদেশে চায়নিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে জানিয়ে তিনি বলেন, এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চায়নিজ ভাষা ও সংস্কৃতি জানতে পারবে। এতে দুই দেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি বেইজিং সফর করেন।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট