,

অ্যাটলির পরিচালনায় প্রিয়াঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আবারও দর্শক মাতাতে আসছেন পরিচালক অ্যাটলি। এরই মধ্যে সিনেমা নিয়ে অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আলোচনা করছেন তিনি।

যদিও এখন পর্যন্ত সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে অস্থায়ীভাবে এ সিনেমার নাম রাখা হয়েছে ‘এ ৬’।

আল্লু-প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা সফল হলে আসন্ন এ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠবে।

এরই মধ্যে আলোচনায় থাকা এই নতুন সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার যুক্ত হওয়া নিয়ে জোর গুঞ্জন চলছে। এ খবরে আরও উত্তেজনা যোগ করেছে প্রিয়াঙ্কার আসন্ন তেলেগু অভিষেক, যেখানে তিনি এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিত ‘এস এস এম বি ২৯’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন।

হলিউডে দীর্ঘসময় কাটানোর পর বলিউডে আবারও প্রত্যাবর্তন বেশ ইতিবাচক ভাবে দেখছেন সিনেপ্রেমীরা।

এদিকে পুষ্পা ২: দ্য রুলের ব্যাপক সাফল্যের পর আল্লু অর্জুন এখন ভারতের অন্যতম ব্যাংকেবল তারকায় পরিণত হয়েছেন। অ্যাটলির পরিচালনায় তার যুক্ত হওয়া মানেই একটি বিশাল স্কেলের সিনেমার আশ্বাস দেয়। শোনা যায়, এই সিনেমায় আল্লু অর্জুন ডুয়েল রোলে অর্থাৎ দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন, যেটি অ্যাটলির চিরচেনা স্টাইল। যেমনটা আমরা শাহরুখ খানের জাওয়ান কিংবা বিজয়ের মার্সাল ও বিগিলে দেখেছি।

যদিও গল্পের বিশদ এখনো প্রকাশ করা হয়নি, তবে জোরালো গুঞ্জন আছে ‘এ ৬’ হতে চলেছে একটি দৃষ্টিনন্দন, উচ্চমানের রাজনৈতিক থ্রিলার, যেখানে থাকবে নাটকীয় মোড়, অ্যাটলি-স্টাইল অ্যাকশন এবং বিশাল সেট ডিজাইন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট