,

চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তখন থেকেই বলা হচ্ছিল, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হতে পারে তামিম ইকবালকে।

হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

এক সপ্তাহের বেশি সময় নিজ বাড়িতে অবস্থান করছেন তামিম। এখন কী অবস্থায় আছেন তিনি খোঁজ নিয়ে জানা গেল বেশ ভালো আছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। ঢাকা পোস্টকে আজ শনিবার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

সঙ্গে এও জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। যদিও ধারণা করা হচ্ছে খুব দ্রুতই বিদেশে যাবেন তামিম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট