,

ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা সালমান খানের ‘সিকান্দার’। তাই এটি ঘিরে দর্শকের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। তবে মুক্তির প্রথম দিন কিছুটা হতাশ করলেও বিশ্বব্যাপী সিনেমাটি দুই দিনেই শত কোটি রুপি ঘরে তুলেছে। আয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। খবর : ইংরেজি জাগরণ

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আজ দুপুরে একটি ছবি শেয়ার করেন সাজিদ। ছবিতেই আয়ের বিষয়টি উল্লেখ করে দেন তিনি।

ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার করা ইনস্টাগ্রাম পোস্ট। ছবি : সংগৃহীত

ছবিতে দেখা যায়, প্রথম দিন ‘সিকান্দার’ ভারত থেকে আয় করেছে ৩৫.৪৭ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ১৯.২৫ কোটি রুপি আয় করে। এরপর দ্বিতীয় দিন ভারত থেকে তুলে নেয় ৩৯.৩৭ কোটি রুপি এবং বহির্বিশ্ব থেকে আয় করে ১১.৮০ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দুই দিনে দাঁড়ায় ১০৫.৮৯ কোটি রুপি।

দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন সালমান খান। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় সালমান ও রাশমিকা পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সাথিয়ারাজ ও শারমান যোশী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট