,

‘অনেকেই ভেবেছিল হবার নয়, প্রফেসর ইউনূস করে দেখালেন’

news-image

রোহিঙ্গাদের ১ লাখ ৮০ হাজার নিজ দেশে ফেরত যাওয়া প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘অনেকেই ভেবেছিল এটা হবার নয়, কিন্তু প্রফেসর ইউনূস ঠিক সেটাই করে দেখালেন।’

শুক্রবার (৪ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে ১ লাখ ৮০ হাজার মানুষ নিজ দেশে ফিরে যেতে পারবেন। মোট ৮ লাখের তালিকা থেকে এই প্রথম নিশ্চিতভাবে কিছু মানুষের ফেরার যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার। চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে আছে আরও ৭০ হাজার রোহিঙ্গা।’

প্রধান উপদেষ্টার প্রশংসা করে তাসনিম জারা লেখেন, ‘অনেকেই ভেবেছিল এটা হবার নয়, কিন্তু প্রফেসর ইউনূস ঠিক সেটাই করে দেখালেন। যে দরজা একসময় শক্ত করে বন্ধ ছিল, আজ সেটা একটু হলেও খুলেছে। এটা আমাদের জন্য আশার খবর।’

‘অনেকেই ভেবেছিল হবার নয়, প্রফেসর ইউনূস করে দেখালেন’
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরার উপযুক্ত
মিয়ানমার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা যোগ্য বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

তারা জানিয়েছে, আরও ৭০ হাজার রোহিঙ্গা চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট