,

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর এলাকার মন্জু সরদারের ছেলে রমজান সরদার (২১), একই উপজেলার ইসকান খানের ছেলে আলি খান (২২), কলম ঢালীর কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় (১৯) এবং শিবচর উপজেলার মুন্সী কান্দি এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু (২৫)।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনের চিকিৎসা চলছে।

ওসি রতন শেখ বলেন, তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন। চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও দুই যুবক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট