,

‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করেন নাবিল হোসেন (২২) নামের এক ছাত্রলীগকর্মী। পরে গতকাল রবিবার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নাবিল হোসেন বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাবিল হোসেন গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তার ফেসবুক আইডি ‘নাবিল (নাবু)’ থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি পোস্ট করেন। ওই ছবির নিচের ডান পাশে কোণে ইংরেজিতে লাল রঙের কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল।

বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ওসি মমতাজুল হক বলেন, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায়- নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি দিয়ে পোস্ট করেছিলেন। তিনি ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট দিয়ে লিখেছিলেন-‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট