,

রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক : স্পর্শিয়া

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অর্চিতা স্পর্শিয়া পবিত্র রমজান উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন যে, ‘রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক।’

অর্চিতা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রমজান হল আত্মা, মন ও শরীরকে পরিশুদ্ধ করার মাস। আপনার রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক এবং হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হোক। রমজান মোবারক।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেনের ভাষ্য, ‘রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজনের কথায়, ‘দোয়া এবং ভালোবাসা রইলো রামাদান মুবারাক।’

প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট